ফুটবল

তাবিথকে হারিয়ে বাফুফের সহ-সভাপতি মহী

ঢাকা, ৩১ অক্টোবর- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে চতুর্থ সহ-সভাপতি হিসেবে তাবিথ আউয়ালকে হারিয়ে নির্বাচিত হয়েছেন মহীউদ্দীন মহী। আজ শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পুনরায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

আজ সকাল সাড় ১১টা থেকে ভোট শুরু হয়। এর আগে চার সভাপতি পদে সম্মলিত পরিষদ থেকে ইমরুল হাসান ৮৯, কাজি নাবিল আহমেদ ৮১, আতাউর রহমান ভূঁইয়া মানিক ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। এবার মহী ৬৭ ভোট পেয়ে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন।

আরও পড়ুন:   বার্সা মেসির সঙ্গে বাজে আচরণ করেছে: ম্যারাডোনা

তাবিথ-মহীকে ভোট দিয়েছেন ১৩০ জন ডেলিগেট। তাবিথ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। অন্যদিকে মহী ছিলেন সমন্বয় পরিষদের প্রার্থী। মহীর ৬৭ ভোটের বিপরীতে ৬৩ ভোট পেয়েছেন তাবিথ আউয়াল।

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর হওয়া এই নির্বাচনে ৯৪ ভোট পেয়ে দেশের ফুটবলের নেতৃত্বে পুনরায় আসেন বর্তমান সভাপতি সালাউদ্দিন। অপর দুই সভাপতি প্রার্থী বাদল রায় ৪০ ও শফিকুল ইসলাম মানিক ১ ভোট পান। সালাউদ্দিনের সম্মিলিত প্যানেল থেকে ৯১ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী।

সূত্র: আমাদের সময়

আর/০৮:১৪/৩১ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language