চট্টগ্রাম

চট্টগ্রামে আরও ১২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম, ০৬ ডিসেম্বর – করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১২ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৪২৯ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩১ জনে।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৭৩ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় শূন্য দশমিক ৮১ শতাংশ।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টে তিনজন, শেভরন হাসপাতাল ল্যাবে একজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে দুজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ছয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৬ ডিসেম্বর

Back to top button
🌐 Read in Your Language