ক্রিকেট

দ্বিতীয় ম্যাচে পাকিস্তান দল থেকে বাদ হাসান আলি

ঢাকা, ২০ নভেম্বর – একদিন পরেই একই ভেন্যুতে, একই সময়ে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান।

আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় মাঠে নামবে দুই দল।

ইতেমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। এবারও টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। গত ম্যাচের মতো ব্যাটিংই নিলেন।

শুক্রবারের ম্যাচ হারলেও আজ অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নেমেছে বাংলাদেশ দল।

তবে নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। গত ম্যাচের দুর্দান্ত পারফরমার ডানহাতি পেসার হাসান আলিকে বসিয়ে বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদিকে নেওয়া হয়েছে একাদশে।

বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ, নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফাখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২০ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language