বলিউড

ভিকি-ক্যাটরিনার বিয়ের খাবারে যা থাকছে

মুম্বাই, ১৭ নভেম্বর – বলিউডের দুই তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশালের বিয়ে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। বিয়ের স্থান থেকে পোশাক, মোটামুটি সবকিছুই চূড়ান্ত করে ফেলেছেন বলিউডের এই প্রেমিকযুগল। এখন তারা দুজনে তাদের বিয়ের মেনু নিয়ে ব্যস্ত।

তাদের রাজকীয় বিয়েতে রাজকীয় মেনু থাকবে না, তা কী করে হয়। জানা গেছে, পাঞ্জাবি, রাজস্থানি, মোগলাই, কন্টিনেন্টাল, ইতালিয়ানসহ দেশ-বিদেশের নানা ক্যুইজিন তাদের বিয়ের মেনুতে থাকবে।

ভারতীয় গণমাধ্যমের খবর, সোয়াই মাধোপুরের নামজাদা সব মিষ্টির দোকানের মালিকেরা তাদের মিষ্টির মেনু কার্ড নিয়ে সিক্স সেন্সেস ফোর্টে পৌঁছে গেছেন। সিক্স সেন্সেস ফোর্ট থেকে এই তালিকাগুলো মুম্বাইতে ভিকি আর ক্যাটরিনার টিমের কাছে পৌঁছানো হয়েছে। তারাই এখন চূড়ান্ত করবে, বিয়ের রাতে নিমন্ত্রিতদের পাতে কোন কোন মিষ্টি পরিবেশন করা হবে।

এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ভিকি আর ক্যাটের বিয়েতে হরেক রকমের রাজস্থানি মিষ্টি থাকবে। এ ছাড়া কাজুর বরফি, ডোডা বরফি, বেসন চাক্কি, গুলাব জামুনসহ আরও নানা স্বাদের মিষ্টি মেনু কার্ডে থাকবে। আর ফলের মধ্যে থাকবে কলা, পেঁপে, আপেল, আনারসসহ অনেক কিছু।

এখনো গুঞ্জন যে ৭ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে বলিউডের ‘লাভ বার্ড’ ভিকি আর ক্যাটের বিয়ে হতে চলেছে। রাজস্থানের সোয়াই মাধোপুরের ৭০০ বছরের প্রাচীন একটি দুর্গে এই বিয়ের আসর বসতে চলেছে।

এম ইউ/১৭ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language