দক্ষিণ এশিয়া

নেপালে বন্যা ও ভূমিধস, নিহত ৪৩

কাঠমান্ডু, ২০ অক্টোবর – নেপালে টানা ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ আছেন ৩০ জন।

বুধবার নেপাল পুলিশের মুখপাত্র বসন্ত কুমারের বরাত দিয়ে বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বসন্ত কুমার বলেন, গত তিনদিনের টানা ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দেয়।

তিনি জানান, রাজধানী কাঠমান্ডু থেকে সাড়ে তিনশ’ কিলোমিটার পশ্চিমে সেতি গ্রামে বন্যায় দুই দিন ধরে ৬০ জন মানুষ আটকে আছেন। খারাপ আবহাওয়ার কারণে গতকাল উদ্ধারকর্মীরা গ্রামটিতে যেতে পারেনি। আজ তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

ভারি বৃষ্টিতে নদীর পানি বেড়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ভাসিয়ে নিয়ে গেছে। নেপালের টেলিভিশনের খবরে বন্যার পানিতে ফসল তলিয়ে যেতে দেখা গেছে।

সূত্র : সমকাল
এন এইচ, ২০ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language