ঢাকা
একদিনে ঢাকায় মৃত্যু ৪১, শনাক্ত ২৩৫৪

ঢাকা, ১৩ আগস্ট – ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪১ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগের একদিনে ১৬ হাজার ৩৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ৩ হাজার ৪১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৭ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২ হাজার ৩৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন ৪১ জন।
এর মধ্যে ঢাকা বিভাগে গত একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে কিশোরগঞ্জে। আর তৃতীয় সর্বোচ্চ ৭ জন মারা গেছেন নরসিংদী।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৩ আগস্ট ২০২১







