ক্রিকেট

অষ্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের জয়ে স্পিকারের অভিনন্দন

ঢাকা, ১০ আগস্ট – বাংলাদেশ-অস্ট্রেলিয়া ৫ ম্যাচ টি-২০ সিরিজের ৪টিতে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এছাড়া ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াও তাদের অভিনন্দন জানান।

সোমবার (৯ আগস্ট) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত পঞ্চম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬০ রানে পরাজিত করে ৪-১ ব্যবধানে সিরিজ জয় করে বাংলাদেশ ক্রিকেট দল।

জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১০ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language