ঢাকা

ঢাকায় ২৪ ঘণ্টায় ২৫৮৩ জনের করোনা শনাক্ত

ঢাকা, ৩১ জুলাই – ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৪০ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ৩ হাজার ৩৯৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। মারা গেয়েছিল ৩৭ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৪০ জন।

এর মধ্যে ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হয়েছে মাদারীপুরে। আর তৃতীয় সর্বোচ্চ ৪ জন করে মারা গেছে নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ৩১ জুলাই


Back to top button
🌐 Read in Your Language