গাজীপুর

গাজীপুরে নতুন করোনা আক্রান্ত ২৬৮, মৃত্যু ২

গাজীপুর, ২৯ জুলাই-গাজীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬৮ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৮৩৮ জনে। বৃহস্পতিবার গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ২৬৮ জনের মধ্যে গাজীপুর সদরে ১৫৪ জন, কালীগঞ্জে ২৩ জন, কালিয়াকৈরে ২২ জন, কাপাসিয়ায় ৪৬ জন এবং শ্রীপুর উপজেলায় ২৩ জন।

সূত্র আরো জানায়, এ পর্যন্ত জেলায় সুস্থ্ হয়েছেন ১৩ হাজার ৯১৯ জন। জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৩৪ জন। সর্বশেষ এক লাখ ৩ হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩৪ জনের।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই


Back to top button
🌐 Read in Your Language