সাতক্ষীরা

সাতক্ষীরায় গত একদিনে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু

সাতক্ষীরা, ২৯ জুলাই- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত একদিনে আক্রান্ত ও উপসর্গে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এই সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

এ নিয়ে জেলায় করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৩৩ জন ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল।

তিনি জানান, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে ১৯২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১২ জনের শরীরে করোনা পজিটিভ, অন্যরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন। নতুন করে ভর্তি হয়েছেন ২৭ জন।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল

আর আই


Back to top button
🌐 Read in Your Language