ঝিনাইদহ

মহেশপুর সীমান্ত থেকে শিশুসহ ৮ জন আটক

ঝিনাইদহ, ২৩ অক্টোবর- মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৮ জনকে আটক করেছে বিজিবি। গত বুধবার রাতে উপজেলার জামতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার তারগ্রামের সত্যেন বালার মেয়ে রুপা বালা, জতিন বিশ্বাসের ছেলে আশুতোষ বিশ্বাস, সমির ম-লের ছেলে সজিব ম-ল, সত্যেন বালার ছেলে সৌরভ বালা (৩) ও স্ত্রী রাধিকা বানু, গান্দিসুর গ্রামের মৃত সুজ্জু বোয়ালের ছেলে দুলাল বোয়াল, শানপুকুরিয়া গ্রামের শ্যামল মালঙ্গীর মেয়ে রুনা মালঙ্গী (৫), স্ত্রী সুমলা সমাজপতি।

গতকাল সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা করার পর তাদের থানায় সোপর্দ করা হয়।

সূত্র : আমাদের সময়
এম এন / ২৩ অক্টোবর

Back to top button
🌐 Read in Your Language