ঢাকা

একদিনে ঢাকায় মৃত্যু ২৭, শনাক্ত ২,৮২৭

ঢাকা, ২৩ জুলাই – বৈশ্বিক করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় ঢাকা জেলায় ২ হাজার ৮২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ২৭ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ২ হাজার ৮২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৭ জন।

এর মধ্যে ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হয়েছে টাঙ্গাইল জেলায়। আর তৃতীয় সর্বোচ্চ ৫ জন মারা গেছে কিরোশগঞ্জে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৩ জুলাই ২০২১

Back to top button
🌐 Read in Your Language