সম্পর্ক

যে কারণে মোটা পুরুষ পছন্দ করেন নারীরা

ছেলে হোক বা মেয়ে, স্বাস্থ্য সম্পর্কে ইদানীংকালে সবার মধ্যেই সচেতনতা বেড়েছে। নিজেকে আকর্ষণীয় করে তোলার দৌড়ে কেউই পিছিয়ে নেই। যেভাবেই হোক, নির্মেদ শরীরের দিকেই আগ্রহ এই প্রজন্মের। যদি শুধুমাত্র নিজেকে আকর্ষণীয় করে তোলাই কোনও পুরুষের লক্ষ্য হয়, তাহলে নিয়মিত জিমে গিয়ে ঘাম ঝরানোর আর দরকার নেই বলেই মনে করছেন গবেষকরা।

তাদের দাবি, অল্প মেদওয়ালা পুরুষরাই মহিলাদের কাছে বেশি বিশ্বাসযোগ্য। ইউনিভার্সিটি অফ মিসৌরির গবেষকরা জানিয়েছেন, মোটা পুরুষদেরই পছন্দ করেন মহিলারা।

এর কারণ হিসেবে তাদের দাবি, অল্প মেদযুক্ত পুরুষদের অনেক বেশি নির্ভরযোগ্য মনে করেন মহিলারা। এছাড়া কাজের ক্ষেত্রেও তারা নির্মেদ চেহারার পুরুষের তুলনায় বেশি মনযোগী হন।

গবেষকদের দাবি, যেসব মহিলারা নিজেদের চেহারা নিয়ে দুশ্চিন্তা করেন, তাদের ক্ষেত্রে মেদযুক্ত পুরুষদের প্রতি আগ্রহ বেশি থাকে। এর কারণ হিসেবে তাদের বলেন, এই ধরনের পুরুষদের কাছে বেশি আত্মবিশ্বাস অনুভব করেন মহিলারা। ফলে দীর্ঘকাল উভয়ের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language