টাঙ্গাইল

টাঙ্গাইলে আরও ১১ জনের মৃত্যু; শনাক্ত ১৮৭

টাঙ্গাইল, ১৬ জুলাই-  টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে ৩ জনসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে জেলায় ৫৬৪টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৮৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের হার শতকরা ৩৩ দশমিক ১৫ ভাগ। যা গতকালের চেয়ে আজকে ৪ দশমিক ৭২ ভাগ বেশি।

আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১১ হাজার ৩৭৩ জন। এ পর্যন্ত মারা গেছেন মোট ১৮৪ জন। টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্রঃ একুশে

আর আই


Back to top button
🌐 Read in Your Language