জাতীয়

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা: উত্তরের দায়িত্বে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন

ঢাকা, ১৩ সেপ্টেম্বর – ঢাকা উত্তর (DNCC) ও ঢাকা দক্ষিণ (DSCC) সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের দলীয় মেয়র প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি রাজধানীর এনসিপি কার্যালয়ে দুই মহানগরের সম্ভাব্য ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করেন।

চূড়ান্ত প্রার্থীর তালিকা ও সমন্বয় সভার মূল নির্দেশনাসমূহ

এনসিপি মনোনীত মেয়র প্রার্থী:

  • ঢাকা উত্তর সিটি করপোরেশন (DNCC): আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (DSCC): নাসীরুদ্দীন পাটওয়ারী।

কৌশলগত দিকনির্দেশনা:

  • প্রতিটি ওয়ার্ডের উপযুক্ত সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ নিশ্চিতকরণ।
  • ওয়ার্ডভিত্তিক নাগরিকে দৈনন্দিন সমস্যাসমূহ চিহ্নিত করে দ্রুত সমাধানের পরিকল্পনা গ্রহণ।
  • জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা।
  • পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক অপতৎপরতার বিরুদ্ধে ওয়ার্ডে ওয়ার্ডে কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়।

উপস্থিত শীর্ষ নেতৃত্ব: সভায় এনসিপি ঢাকা উত্তরের আহ্বায়ক ও দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ কেন্দ্র ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ওয়ার্ড পর্যায়ের নাগরিক সংকট নিরসন এবং জুলাই বিপ্লবের মূল আকাক্সক্ষাকে সমুন্নত রেখে এনসিপি সংহতভাবে আগামী স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।”

আসন্ন ঢাকার দুই সিটির নির্বাচনে এনসিপির তরুণ প্রাক-প্রার্থীদের অংশগ্রহণ রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন চমক ও বিপুল উদ্দীপনা তৈরি করেছে।

এনএন/ ১৩ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language