ঢাকা

কেরানীগঞ্জে সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৫

ঢাকা, ১৬ জুলাই – ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ভাগৈর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রাজু আহমেদ (২৮),তার দুই মেয়ে জান্নাত (৫) ও রোজা (৩) রাজুর বোন শারমিন আক্তার (২৪) ও চাচাতো ভাই হাবিবুর রহমান হাবিব (১৮)।

রাজুর চাচা মোতালেব হোসেন জানান, সিলিন্ডার লিকেজ থাকায় রান্নাঘরে গ্যাসে ভরে যায়। চুলায় আগুন ধরানোর সময় পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে এসেছেন। তাদের শরীরে ১০ শতাংশ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। চারজনকে ভর্তি করা হয়েছে। একজনকে অবজারভেশনে রাখা হয়েছে। তাকে ছেড়ে দেয়া হবে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৬ জুলাই


Back to top button
🌐 Read in Your Language