চট্টগ্রাম

সিনোফার্মের আরও ৭৮ হাজার টিকা পৌঁছাল চট্টগ্রামে

চট্টগ্রাম, ১১ জুলাই – চীনের উদ্ভাবিত সিনোফার্মের আরও ৭৮ হাজার ৪০০ ডোজ করোনার টিকা আজ রোববার সকালে চট্টগ্রাম পৌঁছেছে। সকাল সাতটায় শীতাতপনিয়ন্ত্রিত গাড়িতে করে ঢাকা থেকে এই টিকা পেৌছায় চট্টগ্রামে।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি টিকাগুলো গ্রহণ করেন। এর প্রায় এক মাস আগে চট্টগ্রামে ৯১ হাজার ২০০ ডোজ সিনোফার্মের টিকা এসেছিল।

ওই টিকা এখন বিভিন্ন কেন্দ্রে অগ্রাধিকার তালিকায় থাকা লোকজনকে দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন বলেন, টিকাগুলো ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে। এরপর বিভিন্ন কেন্দ্রে পাঠানো হবে।

সূত্র: যুগান্তর
এম ইউ/১১ জুলাই ২০২১


Back to top button
🌐 Read in Your Language