কুমিল্লায় একদিনে আক্রান্ত ৩৭৫ ,মৃত্যু ৭ জনের

কুমিল্লা, ১০ জুলাই- কুমিল্লায় হু হু করে বেড়েই চলছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কিছুতেই যেন নিয়ন্ত্রণে আসছে না জেলার করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও নতুন করে মৃত্যু হয়েছে আরও ৭ জনের।
শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন সর্বোচ্চ আক্রান্তের এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৯০৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৭৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে ১৬৯ জনই কুমিল্লা নগরীর বাসিন্দা। আক্রান্তের হার দেখানো হয়েছে ৪১ দশমিক ৫ শতাংশ।
জেলায় এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৮৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও সাতজনের মৃত্যু হয়েছে করোনায়। এনিয়ে জেলায় করোনায় মোট ৫২০ জনের মৃত্যু হয়েছে।
সূত্রঃ আরটিভি
আর আই









