শিক্ষা
অক্টোবরে সাত কলেজের ভর্তি পরীক্ষা

ঢাকা, ১০ জুলাই – ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী অক্টোবরে।
শুক্রবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।
তিনি বলেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২ অক্টোবর এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ ৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে নির্ধারিত এই তারিখেই ভর্তি পরীক্ষা নেয়া হবে।
তবে পরিস্থিতি খারাপ হলে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হতে পারে বলেও জানান তিনি।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১০ জুলাই









