চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা, ০৯ জুলাই-  চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় সাত এবং উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুলাই) চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সবমিলিয়ে এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩২ জনে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৯৯ জনে।

বৃহস্পতিবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ৪০৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। যে ১৩৩ জন আক্রান্ত হয়েছে তাদের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৬০ জন, আলমডাঙ্গার ৩২ জন, দামুড়হুদায় ১৮ জন এবং জীবননগরে ২৩ জন রয়েছেন।

সূত্রঃ আরটিভি

আর আই


Back to top button
🌐 Read in Your Language