রাজশাহী

রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু

রাজশাহী, ০৭ জুলাই-  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২০ জন। এর মধ্যে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন।

বুধবার (৭ জুলাই) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় রাজশাহীর ৭ জন, পাবনার ৪ জন, নওগাঁর ৩ জন, নাটোর আর চাঁপাইনবাবগঞ্জে ২ জন করে এবং কুষ্টিয়া এবং মেহেরপুরের ১ জন করে মারা গেছেন। এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৩৭ দিনে মোট ৫০৪ জনের মৃত্যু হলো।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৪৪৭ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৯৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.৯২% শতাংশ।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরেও উপচে পড়ছে রোগীর সংখ্যা। করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৪৫৪টি। এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ৪৭০ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৬ জন।

সূত্রঃ আরটিভি

আর আই

Back to top button
🌐 Read in Your Language