টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় রেকর্ড শনাক্ত ৪১৩, মৃত্যু ৫
টাঙ্গাইল, ০৬ জুলাই – টাঙ্গাইলে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। আক্রান্তের ক্রমবর্ধিত হার ৫৭.৯২ শতাংশ।
জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে। এদিন ৭১৩টি নমুনা পরীক্ষা করে ৪১৩টি করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে ৫ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আরও ২ জন মারা গেছেন।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৭১৩টি নমূনা পরীক্ষা করে ৪১৩টি করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৭.৯২ শতাংশ।
এ পর্যন্ত টাঙ্গাইলে ৯০৪৪ জন করোনা আক্রান্ত হয়েছে। টাঙ্গাইলে মোট মৃত্যু ১৩৫। আরোগ্য লাভ করেছেন ৪৮৯৩ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৭৪ জন। মোট কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫৭৩৬ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তিনি সকলকে সরকার নির্দেশিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
তথ্যসূত্র: দেশ রূপান্তর
এস সি/০৬ জুলাই









