খুলনা

খুলনায় ২০ জুন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে

খুলনা, ১৭ জুন – গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী ২০ জুন শনিবার খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

ওই দিন দুপুর ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এছাড়া ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতারাও সভায় উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। এই কর্মসূচি সফল করতে খুলনা বিভাগের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা। সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এস এম/ ১৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language