জাতীয়

জাতীয় চার নেতা ও ‘জয় বাংলা’ নাম বাদ! কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন করল সরকার

ঢাকা, ০৭ নভেম্বর – বাংলাদেশ কোস্টগার্ডের বহরে থাকা গুরুত্বপূর্ণ পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ঐতিহাসিক স্লোগান ‘জয় বাংলা’ এবং বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের অন্যতম চার জাতীয় নেতার নামে নামকরণ করা জাহাজগুলোও রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নাম পরিবর্তনের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। এর আগে বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকেই এই নামগুলো পরিবর্তনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।

কোন জাহাজের নাম কী হলো এক নজরে:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া ৫টি জাহাজের পূর্বের এবং নতুন নামগুলো হলো—

১. ‘বিসিজিএস জয় বাংলা’ (পেন্যান্ট নম্বর পিসি-২০৮) জাহাজের নতুন নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।

২. ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল-৭১) জাহাজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’।

৩. ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল-৭২) জাহাজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’।

৪. ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল-৭৩) জাহাজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’।

৫. ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল-৭৪) জাহাজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।

মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে জানানো হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই কোস্টগার্ডের এই জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। প্রশাসনিক ও নীতিগত পরিবর্তনের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএন/ ০৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language