দক্ষিণ এশিয়া

ফেসবুকে নিছক মজা করতে গিয়েই প্রাণ গেল নবজাতকসহ ৩ জনের

নয়াদিল্লি, ০৫ জুলাই – ফেসবুকে নিছক মজা করতে গিয়েই ভারতের রাজ্য কেরালায় প্রাণ গেল এক সদ্যোজাত শিশুর। আর ওই সদ্যোজাতের মৃত্যুশোকে সইতে না পেরে যারা মজা করেছিল তারাও নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত জানুয়ারি মাসে কেরালার কোল্লাম জেলার কাল্লুভাতুক্কাল গ্রামে শুকনো পাতার স্তূপ থেকে উদ্ধার হয় ওই সদ্যোজাতের মরদেহ। হাসপাতালে ভর্তি করা হলেও পরে মৃত্যু হয় তার।

পুলিশ পরে শিশুটির ডিএনএ নমুনার সূত্র ধরেই তার মা রেশমার খোঁজ পায়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ফেসবুকে এক জনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। স্বামীকে ছেড়ে ওই ব্যক্তির সঙ্গেই পালানোর সিদ্ধান্ত নেন রেশমা। আর তাই করতে গিয়ে সন্তানকে শুকনো পাতার স্তূপে ফেলে রেখে এসেছিলেন তিনি।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, রেশমার ভাইয়ের মেয়ে ও আরও এক নারী নিছকই মজার ছলে ওই ঘটনা ঘটিয়েছেন। তারাই ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে রেশমার সঙ্গে মজা করতেন। পুলিশ এ বিষয়ে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করার পরই তারা জানতে পারেন, এই মজার কারণে রেশমার কয়েক দিনের সন্তানের মৃত্যু হয়েছে। তার একদিন পর পুলিশের কাছে খবর যায়, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই দুজন।

পুলিশ জানায়, রেশমাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। কিন্তু কোভিডে আক্রান্ত হওয়ায় তাকে এখন আইসোলেশনে রাখা হয়েছে।

তথ্যসূত্র: আরটিভি
এস সি/০৫ জুলাই

 


Back to top button
🌐 Read in Your Language