পশ্চিমবঙ্গ

অসুস্থ মা-কে স্টেশনে রেখে চলে গেল মেয়ে, অবশেষে বৃদ্ধার খোঁজ মিলল মুম্বই-এ

কলকাতা, ০১ জুলাই – শেষ বয়েসে করুণ পরিণতি! অসুস্থ মা-কে স্টেশনে ফেলে রেখে চলে গিয়েছিলেন ছোট মেয়ে। অবশেষে ওই বৃদ্ধার খোঁজ মিলল মুম্বই-এ। তাঁকে ফিরিয়ে আনতে এবার মুম্বই রওনা দিলেন বড় মেয়ে। প্রতিশ্রুতি দিলেন, সারাজীবন আগলে রাখবেন।

দুই মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে। হাওড়ার রামরাজাতলায় একমাত্র ছেলের সঙ্গে থাকতেন পঁচাত্তর বছরের সাবিত্রী দেবী। ডায়াবেটিসের রোগী তিনি। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে এখন কিছু মনেও রাখতে পারেন না। পরিবার সূত্রে খবর, জানুয়ারি মাসে ওই বৃদ্ধাকে উত্তরপ্রদেশের বালিয়ায় ছোট মেয়ের বাড়িতে নিয়ে যান তাঁর ছেলে। প্রায় মাসখানেক ধরে সেখানে থাকছিলেন সাবিত্রী দেবী।

তারপর? অভিযোগ, অসুস্থ মা-কে বেশিদিন নিজের রাখতে রাজি ছিলেন না মেয়ে। একদিন বাড়ির সামনে স্টেশনে প্ল্যাটফর্মে সাবিত্রী দেবীকে বসিয়ে রেখে চলে যান তিনি। তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। বড় মেয়ে কল্যাণী থাকেন হুগলির রিষড়ায়। তাঁর দাবি, ফোনে বেশ কয়েকবার মায়ের খোঁজ করেছিলেন। তখন বলা হয়েছিল, সাবিত্রী দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এম এউ, ০১ জুলাই


Back to top button
🌐 Read in Your Language