ঢাকা

রাজধানীতে ডুবে যাওয়া সেই যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা, ২৩ জুন – রাজধানীর খিলগাঁওয়ের তিলপাড়া কালভার্ট রোড এলাকায় ভাঙ্গারি কুড়াতে গিয়ে ড্রেনে পড়ে নিখোঁজ আবুল হোসেনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

মঙ্গলবার (২২ জুন) সকাল ১০টার দিকে তিনি ওই ড্রেনে পড়ে যান।

পরে ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশনের ডুবুরিরা দিনভর তল্লাশি করেও নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারেনি

বুধবার (২৩ জুন) খিলগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, সকাল ৯টার দিকে ওই খাল থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, মঙ্গলবার সকালে বৃষ্টির সময় আবুল হোসেন কালভার্ট রোডের ওই খালে ভাঙ্গারি কুড়াতে নেমেছিল। খালের প্রায় এক কিলোমিটার দূরে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত যুবকের পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর
এন এইচ, ২৩ জুন

Back to top button