টাঙ্গাইল

টাঙ্গাইলে ২৪ ঘন্টায় ১২১ জন করোনায় আক্রান্ত

টাঙ্গাইল, ২২ জুন – টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৩৩৫ জনের নমুনা পরীক্ষায় ১২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। টাঙ্গাইল সদরে ৫৩ জন, কালিহাতীতে ১৫ জন, দেলদুয়ারে ১৩ জন, ঘাটাইলে ১০ জন, মির্জাপুরে ৮ জন, নাগরপুর, ধনবাড়িতে ৬ জন করে, গোপালপুর ও মধুপুরে ৩ জন করে ভুঞাপুর ও বাসাইলে ২ জন রয়েছেন।

এ নিয়ে গতকাল সোমবার সকাল পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৬৩৯৫ জন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন মোট ১০১ জন। আরোগ্য লাভ করেছেন ৪৪০৪ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৭৮ জন। কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫১৮৮ জন। টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ২২ জুন


Back to top button
🌐 Read in Your Language