ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ গ্যালারীতে দ্বিতীয় দফায় টিকা প্রয়োগ শুরু

ময়মনসিংহ, ১৯ জুন- ময়মনসিংহে দ্বিতীয় দফায় করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ গ্যালারীতে কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন দেবনাথ।

ডা. চিত্ত রঞ্জন দেবনাথ বলেন, আজ প্রথম পর্যায়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের দুই থেকে আড়াইশ শিক্ষার্থীকে এই টিকা দেয়া হচ্ছে।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহের জন্য চীনের সিনোফার্মের ৭৫ হাজার ৬০০ ডোজ টিকার এসেছে। মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের টিকা প্রদানের পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, বিদেশি নাগরিকদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে চীনা নাগরিক, ডেন্টাল ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ফ্রন্টলাইনারদের এই টিকা দেয়া হবে।

তথ্যসূত্র: বাংলাদেশ জার্নাল
এস সি/১৯ জুন


Back to top button
🌐 Read in Your Language