মধ্যপ্রাচ্য

সৌদির শীর্ষ ধর্মীয় পরিষদে রদবদল, দায়িত্ব পেলেন নারীও

রিয়াদ, ১৯ অক্টোবর- রাজতন্ত্রের উপদেষ্টা পরিষদ শুরা কাউন্সিল, সুপ্রিম কোর্ট ও শীর্ষ ধর্মীয় পরিষদে রদবদল করে কয়েকটি আদেশ জারি করেছেন সৌদি বাদশাদ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। রবিবার এই আদেশ জারি করেন সৌদি বাদশাদ।

আদেশে শুরা কাউন্সিলের নতুন একজন স্পিকার ছাড়াও আরও দু‘জন ডেপুটি স্পিকার নিয়োগ দিয়েছেন। এর মধ্যে একজন ডেপুটি স্পিকার হলেন নারী।

কাউন্সিল অব সিনিয়র স্কলারসে সংস্কার এনে তার প্রধানের দায়িত্ব গ্রান্ড মুফতি শেখ আব্দুলা আজিজ আল-শেখকে দিয়েছেন বাদশাহ। সুপ্রিমকোর্টের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ বিন আবদুল্লাহ আল-লুহাইদান।

আরও পড়ুন: বাহরাইন আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক গড়ল ইসরায়েলের সঙ্গে

এছাড়াও সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ রবিবার আরও একটি আদেশ জারি করে রাজকীয় আদালত বা রয়্যাল কোর্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে ঘায়হাব মোহাম্মদ আল ঘায়হাবকে নিয়োগ দিয়েছেন।

এই পরিষদের বর্তমান সদস্যদের মেয়াদ আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা রয়েছে। আর তার আগের বড়সড় সিদ্ধান্ত নিলেন বাদশাহ।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ১৯ অক্টোবর

Back to top button
🌐 Read in Your Language