ফুটবল

ঢাকা পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

ঢাকা, ১৭ জুন – ২০২২ বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের তিনটি ম্যাচ খেলে বৃহস্পতিবার ভোর ৪টায় দেশে ফিরেছে বাংলাদেশ দল। কাতারে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে খেলেছিল জেমি ডে’র শিষ্যরা।

বাছাই পর্বে মোট ৮টি ম্যাচ খেলে বাংলাদেশ। এর মধ্যে ভারত ও আফগানিস্তানের সঙ্গে দুটি ম্যাচে ড্র করে। তবে ৬ হারের পর প্রাপ্তির খাতায় থেকেছে ২ পয়েন্ট।

তাই পয়েন্ট তালিকায় তলানিতে থেকেই শেষ করতে হয় বাছাই পর্ব। তবে স্বস্তির খবর এসেছে এএফসি থেকে। তাদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এশিয়ান কাপের তৃতীয় ও চূড়ান্ত বাছাইয়ে প্লে-অফ খেলতে হচ্ছে না জামাল ভুঁইয়াদের।

খানিকটা স্বস্তি নিয়ে দেশে ফিরলেও বাংলাদেশ দলের সবাইকে থাকতে হবে তিন দিনের কোয়ারেন্টিনে। এরপর যে যার ক্লাবে যোগ দেবেন বলে জানিয়েছেন দলের ম্যানেজার ইকবাল হোসেন।

সূত্র : আরটিভি
এন এইচ, ১৭ জুন

Back to top button
🌐 Read in Your Language