সিলেট

সিলেটে আবারও দুই দফায় ভূমিকম্প

সিলেট ,০৭ জুন- সিলেট শহরে আবারও দুই দফায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার (৭ জুন) সন্ধ্যায় এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা জানা যায়নি। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গেল শনিবার (৫ জুন) রাতে সিলেটে আরেকবার ভূমিকম্প অনুভূত হয়েছিল। শনিবার রাত ১১টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

তথ্যসূত্র: বিডি২৪লাইভ
এস সি/০৭ জুন

Back to top button
🌐 Read in Your Language