বলিউড

অর্জুনের সব অনুভূতি বোঝেন মালাইকা

মুম্বাই,০২ জুন- প্রেমিকের চেয়ে বয়সে অনেক বড় মালাইকা অরোরা। তবুও স্বামীকে ডিভোর্স দিয়ে অর্জুন কাপুরের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়েছেন তিনি।

অনেকেই বলেছিলেন, এই প্রেম বেশিদিন স্থায়ী হবে না। কিন্তু নিন্দুকের বুড়ো আঙ্গুল দেখিয়ে চুটিয়ে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন তারা।

একসঙ্গে ডিনারে যাওয়া, বিদেশে বেড়াতে যাওয়ার মতো নানা সময় তাদের একসঙ্গে দেখা গেলেও, এই প্রথম খোলামেলা নিজেদের সম্পর্ক নিয়ে কথা বললেন অর্জুন।

মালাইকা অরোরাকে নিজের গার্লফ্রেন্ড সম্বোধন করে সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের মনের কথা শেয়ার করেছেন অভিনেতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অর্জুনকে প্রশ্ন করা হয়, এমন একজন মানুষের নাম বলুন যিনি আপনার সব অনুভূতি বোঝেন, সবচেয়ে বেশি চেনেন আপনাকে? জবাবেই অর্জুন বুঝিয়ে দিয়েছেন মালাইকার সঙ্গে তার সম্পর্কের গভীরতা। তিনি বলেছেন, একমাত্র মালাইকাই সেই ব্যক্তি।

অর্জুনের ভাষ্য, আমার গার্লফ্রেন্ড আমার সবটা জানে সেদিক থেকে। আমি লুকিয়ে রাখলেও, ও ধরে ফেলতে পারে আমার দিনটা ভালো কাটেনি বা কিছু একটা নিয়ে আমি খুব খুশি। খুব সহজেই ও আঁচ করে নেয় এই সব।

তথ্যসূত্র: আরটিভি
এস সি/০২ জুন

Back to top button
🌐 Read in Your Language