ঢাকা

বৃষ্টির পানিতে বিদ্যুতের তার, উত্তরায় প্রাণ গেল ২ রিকশাচালকের

ঢাকা, ০১ জুন- রাজধানীর উত্তরায় বৃষ্টির পানি থেকে রিকশা সরাতে গিয়ে নিচে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুই রিকশাচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আব্দুর রাজ্জাক (৫০) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলোর বারঘরিয়া গ্রামের ওহাব মিয়ার ছেলে। অন্যজন সিরাজগঞ্জের ডেউপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে জিয়া (৪৫)।

উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস জানান, বৃষ্টির পানির নিচে বিদ্যুতের তার পড়ে ছিল। পানি থেকে রিকশা সরাতে গিয়ে তারের সঙ্গে পেঁচিয়ে তারা দুজন একসাথেই বিদ্যুতায়িত হন। তাদের উদ্ধার করে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তথ্যসূত্র:দেশ রূপান্তর
এস সি/০১,জুন


Back to top button
🌐 Read in Your Language