মধ্যপ্রাচ্য

পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা ট্রাম্পের নেই: ইরানি প্রেসিডেন্ট

তেহরান, ১৯ এপ্রিল – ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার কোনো এখতিয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত দীর্ঘদিনের মতভেদের মধ্যে এই বক্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

পেজেশকিয়ান বলেন যে ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক সক্ষমতার বিপক্ষে কথা বলছেন। তিনি আরও বলেন যে কোন অপরাধের ভিত্তিতে এই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তা ট্রাম্প স্পষ্ট করছেন না।

একটি সার্বভৌম রাষ্ট্রের আইনি অধিকার নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারও নেই বলেও তিনি মন্তব্য করেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই খবরটি প্রকাশ করেছে।

এস এম/ ১৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language