ঢাকা
মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৩৪

ঢাকা, ১৮ মে– রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত ৫৫২ গ্রাম ৬৭৮ পুরিয়া হেরোইন, ৫ কেজি ৭৪০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ১ বোতল বিদেশি মদ ও ১৫৬৪ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।
সূত্র : দেশ রূপান্তর
এম এন / ১৮ মে









