জাতীয়

টিকা গ্রহীতার সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে

ঢাকা, ০৬ মে – দেশে করোনাভাইরাসের টিকাদান শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৮১১ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩২ লাখ ১০ হাজার ৫০৯ জন। দুই ডোজ মিলিয়ে ৯০ লাখ ৩০ হাজার ৩২০ ডোজ ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে।

বুধবার ( ৫ মে) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দ্বিতীয় ডোজ টিকা নেওয়া ৩২ লাখ ১০ হাজার ৫০৯ জনের মধ্যে পুরুষ ২০ লাখ ৭৩ হাজার ৫৭৮ জন আর নারী ১১ লাখ ৩৬ হাজার ৯৩১ জন।

আর প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৮১১ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ আট হাজার ৮৮৪ জন আর নারী ২২ লাখ ১০ হাজার ৯২৭ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ০৬ মে


Back to top button
🌐 Read in Your Language