জাতীয়

ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৮৮ লাখের বেশি

ঢাকা, ০৪ মে – দেশে করোনাভাইরাসের টিকাদান শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৭১৯ জন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৩০ লাখ ২৩ হাজার ১৬৯ জন। দুই ডোজ মিলিয়ে ৮৮ লাখ ৪২ হাজার ৮৮৮ হাজার ডোজ ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে।

সোমবার ( ৩ মে) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত ২৬ এপ্রিল থেকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ রয়েছে। প্রথম ডোজ টিকা নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৭১৯ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ আট হাজার ৮১৩ জন আর নারী ২২ লাখ ১০ হাজার ৯০৬ জন।

দ্বিতীয় ডোজ টিকা নেওয়া ৩০ লাখ ২৩ হাজার ১৬৯ জনের মধ্যে পুরুষ টিকা নিয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৩১৪ জন আর নারী ১০ লাখ ৬৬ হাজার ৮৫৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৮ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ কার্যক্রম চলে। দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ০৪ মে


Back to top button
🌐 Read in Your Language