জাতীয়

করোনায় আক্রান্ত মাহমুদুর রহমান মান্না

ঢাকা, ০১ এপ্রিল – নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরের দিকে তার করোনার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : অবস্থার অবনতি, আইসিইউতে রিজভী

তিনি বলেন, মান্নার গত দু’দিন ধরে জর ও কাশি ছিল। পরে করোনা টেস্ট করা হয়। বৃহস্পতিবার দুপুরে পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। মান্না এখনও বাসায় আছেন। শারীরিকভাবে ভালো আছেন। তবে সন্ধ্যার মধ্যে যেকোনো হাসপাতালে তাকে ভর্তি করানো হবে।

জাহেদ উর রহমান বলেন, শারীরিক অবস্থা ভালো থাকলেও আমরা রিস্ক নিতে চাচ্ছি না। যেহেতু এখন যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের হঠাৎ করে অক্সিজেন লেভেল কমে যায়। সেজন্য তাকে হাসপাতালে ভর্তি করাবো।

সূত্র : বাংলানিউজ
এন এইচ, ০১ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language