বলিউড

বলিউড ছাড়ার পর ভিডিও শেয়ার করলেন সানা খান

মুম্বাই, ১৫ অক্টোবর- সালমান খানের সহ অভিনেত্রী তথা বিগ বসে দ্বিতীয় স্থানাধিকারি সানা খান (Sana Khan) সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত নিয়েছিলেন। ওনার ওই সিদ্ধান্ত সবাইকে অবাক করে দিয়েছিল। সানা খান সম্প্রতি বলিউড (Bollywood) সমেত সমস্ত সিনেমা জগত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এর কারণ হিসেবে তিনি বলেছিলেন যে, উনি শুধু ধর্মের পথে চলতে চান। ওনার এই সিদ্ধান্তের পর নেটিজেনরা নিজের নিজের মন্তব্য পেশ করেছিল। এবার সানা খান একটি ভিডিও (Video) পোস্ট করেছেন। সেখানে ওনাকে ইসলাম নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে। যদিও ওনার এই ভিডিওর কারণে নেটিজেনরা ওনাকে ট্রল করে দেন।

সানা খানকে ওই ভিডিওতে চরা মেকআপে দেখা যাচ্ছে। আর এই নিয়েই নেটিজেনরা ওনাকে ট্রল করে। ভিডিওতে সানা খানকে মেকআপের সাথে প্রিন্টেড ওড়নাতে দেখা যাচ্ছে। কিন্তু সানা খানের এই মেকআপ ইউজারদের পছন্দ হয়নি আর ওনাকে অনেকেই এসব না করে কোরআন পড়ার পরামর্শ দেয়। সানা খানের ওই ভিডিওতে এক ইউজার জিজ্ঞাসা করেন, ‘কোরআনে মেকআপ করার অনুমতি দেওয়া হয়?” সানা খানের এই ভিডিও নিয়ে অনেকেই যেমন ওনার প্রশংসা করেছে, তেমনই অনেকেই আবার ওনাকে বিদ্রুপ করেছে।

আরও পড়ুন: ১৫ বছরের জুনিয়র রোহমানকেই বিয়ে করছেন সুস্মিতা!

 

View this post on Instagram

 

. . . We all need to keep reminding ourselves that our main purpose in this life is to “PLEASE ALLAH” and no one else 🤲🏻

A post shared by Sana Khan (@sanakhaan21) on

বিগ বসের একসময়কার প্রাক্তন প্রতিযোগী সানা খান জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন। বিগ বসের পাশাপাশি বেশ কয়েকটি বলিউড ছবিতেও কাজ করেছেন তিনি। কিন্তু সম্প্রতি তিনি এক বিষ্ফোরক ঘোষনা করেন। ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে ধার্মিক পথে চলার সিদ্ধান্ত নিয়ছিলেন তিনি। নিজেই সোশ‍্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্টের মাধ‍্যমে এই খবর জানিয়েছেন সানা খান। সেই সঙ্গে এও বলেছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির আর কোনো কাজের জন‍্য যেন তাঁকে ডাকা না হয়। সানার এই পোস্টটি এখন তুমুল ভাইরাল নেটদুনিয়ায়।

কিন্তু হঠাৎ করে এমন চাঞ্চল‍্যকর সিদ্ধান্তের কারণ কি? সানার কথায়, “এই জীবন আসলে মৃত‍্যুর পরে্য জীবনকে আরো সুন্দর করে তোলার জন‍্যই সৃষ্ট। আর সেটা তখনি সম্ভব যখন মানুষ নিজের জন্মদাতার হুকুম অনুসারে জীবন যাপন করে ও শুধুমাত্র ধন সম্পত্তির কথা চিন্তা না করে। বরং অন‍্যায়ের জীবন ত‍্যাগ করে মনুষ‍্যত্বের সাধনা করে। তাই আমি আজ ঘোষনা করছি নিজের শোবিজের জীবন ছেড়ে মনুষ‍্যত্বের সাধনা ও নিজের জন্মদাতার হুকুম পালন করব।”

সানা আরও লেখেন, “আমি সকল ভাই ও বোনেদের অনুরোধ করছি আমার জন‍্য দোয়া করতে যাতে আল্লাহ আমার প্রার্থনা শোনেন। এভাবেই যেন তাঁর হুকুম অনুসারে জীবন যাপন করতে পারি ও মৃত‍্যুর পরের জীবন সুন্দর করে তুলতে পারি। সব ভাই বোনেদের অনুরোধ, এরপর থেকে শোবিজের কোনো কাজের জন‍্য আমাকে ডাকবেন না। অসংখ‍্য ধন‍্যবাদ।”

প্রসঙ্গত, এর আগে প্রাক্তন মেলভিন লুইসের সঙ্গে বিচ্ছেদ নিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন সানা। এই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, তাঁর বয়ফ্রেন্ড লুকিয়ে অন্য একজনের সঙ্গে প্রেম করছিলেন। তাঁর ফোন হাতে নিতেই তিনি কেড়ে নিয়ে মেসেজ ডিলিট করতে থাকেন। এরপরেই সন্দেহ হয় সানার।

এন এইচ, ১৫ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language