জাতীয়

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রানী এলিজাবেথের শুভেচ্ছা

লন্ডন, ২২ মার্চ – স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ।

সোমবার (২২ মার্চ) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে রানীর শুভেচ্ছার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

এতে জানানো হয়, গত ২১ মার্চ বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে শুভেচ্ছা বার্তা পাঠান ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে পেরে আমি আনন্দিত। আমি বাংলাদেশের আরও অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি। বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন।’

তিনি আরও বলেন, ‘আমি আশা করি, বিশ্বব্যাপী যে করোনা মহামারির মধ্য দিয়ে যাচ্ছে তা দ্রুত কাটিয়ে উঠবে। পাশাপাশি ভালো সময়ের প্রত্যাশায় থাকলাম।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২২ মার্চ


Back to top button
🌐 Read in Your Language