চট্টগ্রাম
সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম, ২১ মার্চ – বাঁশখালীতে আবুল বশর তালুকদার (৪৫) নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রাত ১টার দিকে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পূর্ব চাপাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল বশর চাপাছড়ি গ্রামের আবদুস ছালাম তালুকদারের ছেলে এবং বাহারছড়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
আরও পড়ুন : মুরগিবাহী পিকআপে ৩০ হাজার ইয়াবা, গ্রেফতার ৩
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির বাংলানিউজকে বলেন, শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন অবস্থায় সাবেক ওই ইউপি সদস্যের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। একটি পা ঘটনাস্থলের পাশেই পাওয়া যায়, অন্যটি পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর
এন এইচ, ২১ মার্চ









