নাটক

গোপনে বিয়ে করে হঠাৎ উধাও মিম!

ঢাকা, ১৮ মার্চ – লাক্স তারকা মিম মানতাসা গেল ১২ মার্চ বিয়ে করেন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে অভিনেত্রীকে না পেয়ে বিপাকে পড়েছেন পরিচালক। কারণ বৃহস্পতিবার থেকে ‘১০০ তে একশো’ নাটকে শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল অভিনেত্রীর।

নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ মিমের ৪ দিনের শিডিউল নিয়েছিলেন। ‘১০০ তে একশো’ নাটকে মিমের সহশিল্পী হিসেবে রয়েছেন জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, তানিয়া আহমেদসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী।

পূবাইলের একটি শুটিং বাড়িতে এ ধারাবাহিকের শুটিং হওয়ার কথা রয়েছে। সবকিছু প্রস্তুত থাকলেও হঠাৎ উধাও মিম। তার খোঁজ না পেয়ে শুটিং নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। পরিচালক জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই তিনি মিমকে ফোনে পাচ্ছেন না।

আরও পড়ুন : কৃষি কাজে ব্যস্ত অভিনেত্রী রাশমিকা মান্দানা

এমনকি অভিনেত্রীর খোঁজে তার আত্মীয়-স্বজনদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তাতেও কাজ হয়নি। এখন বাধ্য হয়েই নাটকটিতে মিমের বিকল্প খুঁজতে হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ।

গত ১২ মার্চ সন্ধ্যায় রাজধানীর সিক্স সিজন হোটেলে মিমের বিয়ে হয়। তার বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সহকারী অধ্যাপক।

২০১৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়া মিম মানতাসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ছাত্রী।

অভি/ ১৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language