সংগীত

ধর্ষণের তিক্ত অভিজ্ঞতা জানালেন গায়িকা

ওয়াশিংটন, ১৮ মার্চ – মার্কিন গায়িকা ডেমি লোভাটো। খুব শিগগির ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে তার প্রামাণ্যচিত্র ‘ডেমি লোভাটো: ড্যান্সিং উইথ দ্য ডেভিল’। এতে ধর্ষণের তিক্ত অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।

২৮ বছর বয়সি এই গায়িকা জানিয়েছেন, দুইবার ধর্ষণের শিকার হয়েছেন। একবার ১৫ বছর বয়সে। দ্বিতীয়বার ২০১৮ সালে। প্রত্যেকবারই তাকে মাদক সেবন করিয়ে অচেতন অবস্থায় ধর্ষণ করা হয়। তিনি জানান, তাকে শুধু মাদক সেবনই নয়, শারীরিক নির্যাতনও করা হয়েছে।

আরও পড়ুন : ঝন্টু আঙ্কেলের কথায় খুবই অ্যাবিউজ ফিল করেছি: দীঘি

যদিও ধর্ষকের নাম প্রকাশ করেননি ডেমি। তিনি বলেন, ‘সেই ব্যক্তিকে সবসময়েই চোখের সামনে দেখতে হয়। আমার নির্যাতনের গল্পটি হলো, কোনো একজনকে হয়তো বললাম, আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু শেষ পর্যন্ত কেউ সাজা পায় না। এখন চুপ হয়ে গেছি কারণ সব বিষয়েই আমার কিছু না কিছু বলার থাকে। বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি।’

এই গায়িকা আরো বলেন, ‘আমাকে যখন অচেতন ও সম্পূর্ণ নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়, তখন মনে হচ্ছিল মারা যাব। জিজ্ঞেস করা হয়েছিল, আমার ইচ্ছাতেই এটি হয়েছিল কিনা। যদিও তখন হ্যাঁ বলেছিলাম। পরে প্রমাণিত হয় অতিরিক্ত মাদক সেবনের কারণে বোধশক্তি হারিয়ে ফেলেছিলাম।’

আগামী ২৩ মার্চ ‘ডেমি লোভাটো: ড্যান্সিং উইথ দ্য ডেভিল’ মুক্তি পাবে।

সূত্র : রাইসিং বিডি
এন এ/ ১৮ মার্চ

Back to top button
🌐 Read in Your Language