মধ্যপ্রাচ্য

ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

বাগদাদ, ১৬ মার্চ – এবার ইরাকের উত্তরাঞ্চলের আল-বালাদ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৭টি রকেট হামলা হয়েছে। এর অন্তত দুটি ঘাঁটিতে আঘাত হানে বলে খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়, অন্য পাঁচটি রকেট ঘাঁটির পাশের একটি গ্রামে গিয়ে পড়ে। তবে রকেট হামলায় ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। সম্প্রতি ইরাকে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে কয়েক দফা হামলা হয়েছে।

আরও পড়ুন : করোনা টিকা না নিলে আকামা নবায়ন নয়

এর আগে গত ৩ মার্চ ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে রকেট হামলায় আমেরিকার একজন ঠিকাদার নিহত হন। ইরাক-সিরিয়া সীমান্তে স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির যোদ্ধাদের ওপর বিমান হামলার পর আইন আল-আসাদ ঘাঁটিতে রকেট হামলা হয়।

সূত্র : আরটিভি
এন এইচ, ১৬ মার্চ


Back to top button
🌐 Read in Your Language