জাতীয়

ডেমরায় কালি তৈরির কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ঢাকা, ৩০ এপ্রিল – রাজধানীর ডেমরা থানাধীন আমুলিয়া মডেল টাউন এলাকায় একটি কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টা ৩৮ মিনিটে ডেমরার আমুলিয়া মডেল টাউনের একটি টিনশেড কারখানায় আগুন লাগার খবর আসে।

প্রথমে ডেমরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টা ৫৫ মিনিটে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনায় পরবর্তীতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়। দুপুর পৌনে ১টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং নির্বাপণ কাজ অব্যাহত রয়েছে।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language