টলিউডে ফের করোনার থাবা, আক্রান্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

কলকাতা, ১৬ মার্চ – করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি করোনা আক্রান্ত হওয়ার খবর সোমবার (১৫ মার্চ) রাতে নিজেই তার ইনস্টাগ্রাম প্রোফাইলে জানিয়েছেন। বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেণ এই অভিনেত্রী।
ওই পোস্টে তিনি আরও জানান, করোনা পজিটিভ শনাক্ত হলেও তিনি সুস্থ রয়েছেন।
আরও পড়ুন : জন্মদিনে ভক্তদের সুখবর দিলেন অভিনেতা যিশু
ইনস্টাগ্রামে দেয়া ওই পোস্টে ঋতুপর্ণা আরও জানান, তার শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না। তবুও তিনি একটি কোয়ারেন্টিন সেন্টারে আইসোলেশনে রয়েছেন এবং প্রয়োজনীয় সাবধানতা ও নিয়মকানুন মেনে চলছেন।
চলতি মাসেই উত্তম কুমারের বায়োপিক ‘অচেনা উত্তম’-এর শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। ছবিতে ‘মহানায়িকা’সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। করোনার কারণে আপাতত সব কাজ স্থগিত থাকছে।
ভারতে ফের বাড়ছে করোনার দাপট। দেশটিতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো শিল্পীর শরীরে করোনা শনাক্ত হচ্ছে। সম্প্রতি বলিউড তারকা রণবীর কাপুরও করোনায় আক্রান্ত হয়েছেন।
এন এইচ, ১৬ মার্চ









