সিলেট

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন আহমেদ উস সামাদ চৌধুরী

ফেঞ্চুগঞ্জ, ১৫ মার্চ – সদ্য প্রয়াত সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুর পর এই আসনটি শুন্য ঘোষণা হতে যাচ্ছে। আর এই শুন্য আসনে উপ নির্বাচন নিয়ে ইতিমধ্যে এলাকার রাজনৈতিক মহলে তোড়জোড় শুরু হয়েছে। সিলেটের গুরুত্বপূর্ণ এই আসনে কে প্রার্থী হচ্ছেন এ নিয়ে সর্ব সর্বত্র আলোচনা চলছে।

আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তে যে কাউকে প্রার্থী ঘোষণা করা হলে তারা ওই প্রার্থীর পক্ষে কাজ করবেন। তবে প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরীর অনুসারিরা মাহমুদ উস সামাদ চৌধুরীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য যোগ্য প্রার্থী হিসেবে তার ছোট ভাই বিলেত প্রবাসী আহমেদ উস সামাদকে উপযুক্ত বলে মনে করছেন। ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ ও দক্ষিন সুরমার দলীয় নেতাকর্মীরা তাঁর পরিবারের সাথে ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন।

আরও পড়ুন : ‘সাংসদ কয়েসের মৃত্যুতে সিলেট ও দেশের অপূরণীয় ক্ষতি হলো’

দেশে বিদেশে’র সাথে আলাপ কালে চ্যানেল এস এর চেয়াম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জানান, ”এলাকার জনসাধারণ আমাকে ফোন করে আমার ভাইয়ের অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে উপ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করছেন। প্রতিদিন তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দও একই অনুরোধ করছেন।”

আহমেদ উস সামাদ জানান, তিনি প্রস্তুতি নিচ্ছেন এবং শীঘ্রই দেশে ফিরে যাবেন।

এন এইচ, ১৫ মার্চ


Back to top button
🌐 Read in Your Language