যাত্রাবাড়ীতে র্যাবের অভিযানে আটক ৮ জুয়াড়ি

ঢাকা, ১৪ মার্চ – রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আট জুয়াড়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
আটকরা হলেন মাহবুব ওরফে মফিজ (৪৭), সিরাজ শেখ (৫৫), আশু মিয়া (৩৭), সোলাইমান (৬০), আদিল (৪৩), ফজল (৫০), আসলাম শেখ (৫০) ও মনির হোসেন (৬৫)।
আরও পড়ুন : মিরপুরে ঝুটের গোডাউনে আগুন
শনিবার (১৩ মার্চ) রাতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ৮ টার দিকে র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর কাঁচা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় আট জুয়াড়িকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ১৫৬ পিস জুয়া খেলার কার্ড (তাস), ছয়টি মোবাইল ফোন ও পাঁচ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আসছিল। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
সূত্র : বাংলানিউজ
এন এইচ, ১৪ মার্চ









