নাটক

১০ বছর আগের সেই স্ক্যান্ডাল নিয়ে মুখ খুললেন প্রভা

ঢাকা, ১১ মার্চ – দেশীয় টেলিভিশনের পরিচিত মুখ সাদিয়া জাহান প্রভা। এরইমধ্যে অভিনয় ক্যারিয়ারের এক যুগ পার করেছেন তিনি। ইদানিং সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই অভিনেত্রী। শান্তিপূর্ণ জীবন পছন্দ, তাই সবসময় নিজেকে সুখি রাখার চেষ্টা করেন প্রভা। সম্প্রতি টিবিএস-কে দেয়া এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে জড়ানোর বিষয়ে মুখ খুলেছেন তিনি।

প্রভা বলেন, ‘এতদিন যত সম্পর্কে জড়িয়েছিলাম, আমার মনে হয় সেগুলো টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছি আমি। অবহেলা পেয়েও নিজে সবচেয়ে বেশি ছাড় দিয়েছি। হয়তো আমার ভুল, কারণ আমি আসলে মানুষ চিনতে ভুল করেছি। তাই আপাতত প্রেম বা বিয়ে নিয়ে চিন্তা নেই। জীবনটাই উপভোগ করতে চাই।’

আরও পড়ুন : মেহজাবীনের সঙ্গে ‘লাঞ্চ’ করার সুযোগ

তিনি আরো বলেন, ‘প্রায় দশ বছর আগে আমার সঙ্গে যা ঘটেছে, তার জন্য আমি দায়ী নই! একজনের অসততার কারণে আমাকে সারাজীবন ভুগতে হয়েছে। আমি ভুগেছি। তবে সবকিছু সামলে ধীরে ধীরে স্বাভাবিক হতে পেরেছি, এটাই আমার বড় প্রাপ্তি।’

এন এইচ, ১১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language